আল মামুন | ০১:৩০ এএম, ২০২২-০৮-১৭
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার (১৬ আগস্ট ২০২২) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞার সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা চিলামং চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা,বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: শানে আলম, পরিষদের নির্বাহী কর্মকতা টিটন খীসা।
এছাড়াও এতে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া,শাহিনা আক্তার প্রমূখ। এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,পাজেপ সদস্য শতরূপা চাকমা,প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইল্লাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশ নেন।
স্মরণ সভার শুরুতে ১৫ আগস্টে নিহতদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে উপস্থিত নেতৃবৃন্দরা। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনে দিতে নিজের জীবন দিয়ে এদেশকে মুক্ত করে দিয়ে গেছে উল্লেখ স্মরণ সভায় উল্লেখ করে বলেন, ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নের বীজ বপণের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গেছে। শুধু তাই নয় আজকের এই বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা বঙ্গবন্ধু সোনার দেশ গড়তে কাজ করে গেছেন মৃত্যুর আগ মূর্হুত্ব পর্যন্ত। তারপরও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা জাতির পিতার স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শুন্য ও অভিভাবকহীন করার পরও তাদের এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থামেনি বলে উল্লেখ করেন বক্তারা।
একই সাথে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুচে দিতে বার বার ষড়যন্ত্রের করা হয়েছে বলে জানিয়ে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা ও সংরক্ষণসহ মাধ্যমে এদেশকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে মুক্তিযুদ্ধের কথা তুলে ধরেন স্মরণসভার প্রধানবক্তা।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited